৩ হাজার প্রতিবন্ধীকে প্রশিক্ষণ দেয়া হবে : পলক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
সরকার প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি প্রশিক্ষণ প্রদান করার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, আগামী তিন বছরে ৩ হাজার প্রতিবন্ধীকে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে সরকার ৭টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫শ’ ১১ জন প্রতিবন্ধীকে আইটি প্রশিক্ষণ দিয়েছে।
আজ সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত প্রতিবন্ধীদের জন্য আয়োজিত চাকুরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, প্রতিবন্ধীতা কোন বাধা নয়, এটা চ্যালেঞ্জ। শুধু একটু বিশেষায়িত প্রশিক্ষণ এবং ব্যক্তি-পরিবার-রাষ্ট্রের সহযোগিতা পেলে তারা শুধু নিজেকেই জয় করে না, বদলে দেয় পুরো পৃথিবী, হয়ে ওঠেন পুরো পৃথিবীর অনুকরণীয় ব্যক্তিত্ব। শেখ হাসিনার সরকার তাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের চেতনাকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে একটি অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। আমরা বিশ্বাস করি প্রতিবন্ধিরা অজেয় নয়। তাদেরকে একটু সহযোগিতা করলে তাঁরাও এই পৃথিবীটাকে বদলে দিতে পারে।
উল্লেখ্য,আজ প্রতিবন্ধীদের জন্য ‘কথা বলতে চাই’ নামে একটি যোগাযোগ অ্যাপের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী চাকুরী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ২০১১ সাল হতে বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটি প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রশিক্ষিত জনবলের কর্মসংস্থানের জন্য আইসিটি বিভাগ চাকুরী দাতা প্রতিষ্ঠান ও প্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপনের ব্যবস্থা করে থাকে। এজন্যই বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকুরী মেলার আয়োজন করে আসছে।
বিগত ৩ আয়োজনের মধ্যে প্রথমবারের মেলায় ১০টি প্রতিষ্ঠান অংশ এবং ৩২ জন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ২০১৬ সালের দ্বিতীয় চাকুরী মেলায় ১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ২০১৭ সালে ১৫টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং ১১৫ জনের কর্মসংস্থান হয়। এবারের মেলায় ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






