৪ কোটি লোককে কোভিড টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে প্রায় ৩৬ লাখ টিকার রেজিস্ট্রেশন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ৪০ বছর পর্যন্ত বয়স এবং চার কোটি লোককে কোভিড ভ্যাকসিন দেয়া হবে।
আজ মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ মাসে সিরাম থেকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে। তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সিরাম ইনস্টিটিউটকে চাপ দেয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে ৪০ বছরের উর্ধ্বে চার কোটি মানুষ আছেন। তিন কোটি ডোজ দেবে ভারতের সিরাম। এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। প্রয়োজনীয় আট কোটি ডোজ টিকা পেতে চেষ্টা করছে ভারত। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে।
যে হারে রেজিস্ট্রেশন করছেন দেশের মানুষ সে হারে টিকা দেয়া নির্ভর করবে সেটি পাওয়ার উপর- এ কথা জানিয়ে পরবর্তীতে এ হার কমে আসতে পারে অভিমত ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক, পাইলট, বিমানবন্দরকর্মীদের টিকা দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুসারে কাজ চলছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডাবল ডোজ পাওয়ার পরও বিদেশ যেতে হলে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ১৮ এর নিচে বয়স যাদের তারা টিকা পাবে না, যাদের বয়স বেশি তাদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টিকা দেয়া হবে।
তিনি আরো বলেন, আর যেসব দেশের টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা আছে বাংলাদেশ ওইসব দেশ থেকেই কেবল সেটি গ্রহণ করবে।
-জেডসি
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











