ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৬:৪৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাটোরের তেবাড়িয়ায় রেলগেট এলাকায় ট্রেন-ট্রাকের সংঘর্ষ হলে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরে রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৬ ডিসেম্বর) রাত ৪টার দিকে তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার (৫ ডিসেম্বর) রাত ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি তেবাড়িয়া রেলক্রসিংয়ে অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন।

এদিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলার পর সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।