ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪৮:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

৪ জুনের ট্রেনের টিকিট কিনতে ২ কোটি ৭৬ লাখ হিট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৫ মে ২০২৫ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটে সর্বোচ্চ ২ কোটি ৭৬ লাখ হিট বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে।

এর আগে পশ্চিমাঞ্চলের যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তাদের জন্য সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়।দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

রোববার (২৫ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এসব তথ্য জানিয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩৪ হাজার ২০টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬ টি আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২১টি ট্রেনে ১৭ হাজার ৪৪৪ টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৪ হাজার ৪৮৫টি টিকিট বিক্রি হয়েছে।

আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৬৬৫টি টিকিট। সকাল সাড়ে ৮ পর্যন্ত বিক্রি হয়েছে ২১ হাজার ৪৫০টি টিকিট।