৪ পৌরসভা ও ১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার
ফাইল ছবি।
দেশের মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া তিন পৌরসভা, দুই উপজেলা, ৩৩ ইউনিয়ন পরিষদে শূন্যপদে উপ-নির্বাচন এবং বিভিন্ন কারণে আটকে থাকা ১৩ ইউপির পুননির্বাচন শুরু হয়েছে।
আজ সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এম এস আসাদুজ্জামান বলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন হচ্ছে। শূন্য পদে উপ-নির্বাচন রয়েছে তিনটি পৌরসভায় ও দুই উপজেলায়। এছাড়া ১৫টি ইউপির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। বিভিন্ন শূন্য পদে ৩৩ ইউপির উপ নির্বাচন ও বিভিন্ন কারণে পুননির্বাচন হচ্ছে ১৩ ইউপিতে। দুর্গম এলাকা রামগতির চর আব্দুল্লাহ ও রাঙামাটির লংগদুতে ব্যালটে ভোটগ্রহণ হলেও বাকি সব এলাকায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত আছেন নির্বাচনী এলাকাগুলোতে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




