৪ বছর আগেই বিয়ে করেন মম
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার
চতুর্থ বিবাহবার্ষিকীর কেক কাটছেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন। ছবি : সংগৃহীত
বেশ কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ছিল লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের প্রেমের। কিন্তু তাদের কেউই এ নিয়ে কখনও কথা বলেননি। বারবার এ প্রশ্নের মুখে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন তারা। কিন্তু সেই গুঞ্জনই সত্য হলো।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। শুধু তাই নয়, নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানান মম ও শিহাব।
তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সেটি ‘টক অব দ্য শোবিজে’ পরিণত হয়েছে। সহকর্মীরা ভালোবাসামাখা শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে।
আজ বুধবার দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে মম’র সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। আর মম তার শুভেচ্ছায় স্বামীকে বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’
দীর্ঘদিন ধরে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রী জাকিয়া বারী মম’র। গেল দুই বছর ধরে চাউর হয় তারা বিয়ে করেছেন বলে। কিন্তু কখনো এ ব্যাপারে গণমাধ্যমে সরাসরি কোনো মন্তব্য করেননি নির্মাতা-অভিনেত্রী এই জুটি। আজ সব গুঞ্জন মিটে গেল।
২০০৬ সালে লাক্স তারকা হিসেবে শোবিজে পা রাখেন জাকিয়া বারী মম। সেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে তিনি সুযোগ পান ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করার।
চিত্রনায়ক রিয়াজের বিপরীতে সেই ছবিতে অভিনয় করে প্রথম সিনেমা দিয়েই জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আরও কিছু চলচ্চিত্রে তাকে দেখা গেলেও তিনি মূলত নিজেকে একজন টিভি অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় করে তুলেছেন।
২০১৩ সালের দিকে তাদের মধ্যে ডিভোর্স হয়। তখন জানা যায়, শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে মম’র। সেটা মেনে নিতে পারেননি এজাজ মুন্না। সে নিয়ে মম-মুন্না দম্পতির মধ্যে দেখা দেয় দাম্পত্য কলহ। যার শেষ সমাপ্তি ঘটে আনুষ্ঠানিক বিচ্ছেদে।
সেই সম্পর্ক থেকে বেরিয়ে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে নতুন করে পথচলা শুরু করেন মম।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








