৪ বছর পর একই ছবিতে কারিনা-কিয়ারা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চার বছর পর সিনেমায় পর্দা ভাগ করতে যাচ্ছেন কারিনা কাপুর খান এবং কিয়ারা আদভানি। শোনা যাচ্ছে, অশ্বিনী আইয়ারের আগামী ছবিতে নাকি দেখা যাবে দুই অভিনেত্রীকে। ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধানির প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে তৈরি হবে ছবিটি।
আনন্দবাজারের খবরে জানানো হয়, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে এখন। কিয়ারা খুব ব্যস্ত তার আগামী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারে। এই ছবিতে তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করেছেন। এর আগে ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।
কার্তিকের সঙ্গে আবার কাজের প্রসঙ্গে কিয়ারা বলেন, “সেই সময় থেকে আজ অবধি আমরা পেশাগতভাবে এবং ব্যক্তিগত জীবনেও পরিণত হয়েছি।”
অভিনেত্রী জানান, ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং চলাকালীন তিনি কার্তিকের উপর চিৎকার করতেন। কার্তিকের জন্য তাকে প্রায়ই অপেক্ষা করতে হত। দেরি করে আসতেন অভিনেতা।
কারিনার হাতেও বেশ কিছু কাজ রয়েছে আগামী দিনে। সুজয় ঘোষ পরিচালিত একটি থ্রিলারে অভিনয় করছেন তিনি। ২০০৫ সালের অন্যতম বেস্টসেলিং জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হচ্ছে সেটি। এই কাজ দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হবে কারিনার।
এই সব কাজ মিটিয়েই হয়তো একসঙ্গে পর্দায় আসবেন কিয়ারা এবংকারিনা।
প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে পর্দা ভাগ করে নিয়েছিলেন কিয়ারা ও কারিনা।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








