ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:৩০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৪ সচিব পদে রদবদল, এক অতিরিক্ত সচিবের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

প্রশাসনে ৪ মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করা হয়েছে। একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়াও অপর এক প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।