৫৮৮ দিন পর ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
করোনার কারণে ৫৮৮ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন বিভাগে সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) থেকে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়। তবে কোনো বিভাগ বা ইনস্টিটিউট চাইলে সশরীরে ক্লাসের পাশাপাশি সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব বিভাগে এখনো নিয়মিত ক্লাস শুরু হয়নি। কিছু কিছু বিভাগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। রুটিন অনুযায়ী সেগুলো নেওয়া হবে। যাদের সব কোর্সের ক্লাস অনলাইনে নেওয়া সম্ভব হয়নি তাদের বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস নেওয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি সিন্ডিকেট সভায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য হল খোলা ও সশরীরে ক্লাস নেওয়ার এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৫ অক্টোবর থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য এবং ১০ অক্টোবর থেকে সব আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। আর সশরীরে পাঠদান শুরুর সিদ্ধান্ত হয় ১৭ অক্টোবর থেকে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে। সেশনজটে কাটাতে ছয় মাসের সেমিস্টার চার মাসে সম্পন্ন করার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মহামারি করোনার কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




