৭ বছরের মধ্যে সর্বনিম্ন দেশের রিজার্ভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ এএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কোনোভাবেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না। চলতি সপ্তাহের সবশেষ কার্যদিবসে তা আরও কমেছে। সোমবার (৮ মে) বিদেশি মুদ্রার সঞ্চায়ন ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে গেছে।
এদিন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) মার্চ-এপ্রিলের দায় ১১৮ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এরপর রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন ডলারে। আগের কার্যদিবসে (রোববার) যা ছিল ৩০ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
আকুর বিল পরিশোধের পর গত ৭ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে রিজার্ভ। এর আগে ২০১৫-১৬ অর্থবছর শেষে সেটা ছিল ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। তবে গত বছরের একই সময়ে বৈদেশিক মুদ্রা সঞ্চিত ছিল ৪২ দশমিক ২০ বিলিয়ন ডলার। সেখান থেকে তা শুধুই কমছে।
আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা হলো আকু। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় নিষ্পত্তি করা হয়।
শ্রীলঙ্কাও আকুর সদস্য ছিল। তবে অর্থনৈতিক সংকটের মুখে গত অক্টোবরে নিজেদের প্রত্যাহার করে নেয় দ্বীপ দেশটি। বাকি দেশগুলো ২ মাস অন্তর নিজেদের মধ্যকার দায় মিটিয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর থেকে রিজার্ভ কমছে। ২০২২ সালের এপ্রিল শেষে তা ছিল ৪৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে ১ বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ১৪ বিলিয়ন ডলার। মূলত সঞ্চয় থেকে ডলার বিক্রির কারণে এ নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি অর্থবছরের শুরু থেকে গত ৩ মে পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ১২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করে তারা।
সাধারণত, সরকারের কেনাকাটা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি বিল পরিশোধে রিজার্ভ থেকে প্রধান মুদ্রাটি বিক্রি করা হয়। করোনা মহামারির মধ্যে আমদানি কম ছিল। পাশাপাশি উচ্চ রেমিট্যান্স প্রবাহ ছিল। ফলে রিজার্ভে ঊর্ধ্বগতি ছিল। এরপর থেকেই কমছে।
আইএমএফের শর্ত অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে প্রকৃত রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে। সেই সঙ্গে আগামী সেপ্টেম্বরে ২৫ বিলিয়ন ডলার এবং ডিসেম্বরে ২৬ বিলিয়ন ডলার থাকতে হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








