ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৬:৫৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

৭২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩-২৬ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। রবিবার (২৩ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।
এতে বলা হয়, সঞ্চালন লাইনের কাজের জন্য জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, লক্ষণখোলা, রূপসি, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সকল শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ-এ ২৩ এপ্রিল তারিখ রাত ১২ টা থেকে ২৬ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এ সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানিগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।