৮০০ টাকাতেই বিক্রি হচ্ছে গরুর মাংস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ঈদের আগে ৭৫০ টাকা কেজিতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হলেও ঈদের সময় তা হঠাৎ বেড়ে ৮০০ টাকায় গিয়ে ঠেকে। সেই বাড়তি দামেই এখনো বিক্রি হচ্ছে গরুর মাংস। বিক্রেতারা বলছেন, গরুর দাম বেশি, সব ধরনের খরচও বেশি। তাই ৮০০ টাকায় বিক্রি না করলে লোকসান হয়ে যায়। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদের অজুহাতে গরুর মাংসের দাম বাড়ানোর পর এখনো বাড়তি দামেই কিনতে হচ্ছে।
শুক্রবার (৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দুই-একটি দোকানে ৭৫০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।
এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং কক লেয়ার (লাল) প্রতি কেজি ৩৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে, মাছের দামও বাড়তি যাচ্ছে বাজারে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চাষের কই বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, শিং মাছ আকার ভেদে প্রতি কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকা, পাঙাস মাছ প্রতি কেজি ২২০ টাকা, রুই মাছ প্রতি কেজি ২৮০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, চিংড়ি আকার ভেদে ৬৫০ থেকে ৭০০ টাকা, পাবদা মাছ আকার ভেদে প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, বড় টেংরা প্রতি কেজি ৭০০ টাকা, শোল মাছ আকার ভেদে ৬৫০ থেকে ৭৫০ টাকা, কাতল মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ঈদের পরও গরুর মাংসের দাম না কমার বিষয়ে রাজধানীর মহাখালী বাজারের ক্রেতা সিদ্দিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, গরুর মাংস বিক্রেতারা সবসময় শুধু উপলক্ষ্য খোঁজে। কোনো উপলক্ষ্য পেলেই তারা গরুর মাংসের দাম বাড়িয়ে দেয়। সব শেষ ঈদ উপলক্ষ্যে তারা গরুর মাংসের দাম বাড়িয়ে করল ৮০০ টাকা। কিন্তু ঈদ পেরিয়ে গেলেও দাম আর কমানোর কোনো লক্ষণ নেই। বাড়তি দামেই আমাদের কিনতে হচ্ছে। আগে ৭৫০ টাকা দাম ছিল, তারও আগে ছিল ৭০০ টাকা। যেকোনো উপলক্ষ্যে আসে আর সেই সঙ্গে বেড়ে যায় গরুর মাংসের দাম, তা আর কখনোই কমে না।
জানতে চাইলে রাজধানীর গুলশান লেকপাড় সংলগ্ন বাজারের মাংস বিক্রেতা চাঁদ মিয়া বলেন, গরুর যে দাম, রাস্তা খরচ, দোকান খরচ, কর্মচারী বিল সবমিলিয়ে ৮০০ টাকায় বিক্রি না করলে লোকসান থেকে যায়। এমনিতেই আগের চেয়ে ব্যবসার অবস্থা খারাপ। আগের চেয়ে বিক্রি অনেক কমে গেছে, অনেকে এই ব্যবসা ছেড়ে দিচ্ছে। মানুষ খুব প্রয়োজন ছাড়া গরুর মাংস এখন আর কিনে না। সব কিছু মিলিয়ে আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে হলে বর্তমান বাজারে ৮০০ টাকার কমে বিক্রি করা সম্ভব না।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







