৯ সেতু ও ২ মহাসড়কে বাধ্যতামূলক হচ্ছে ই-টোল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৮ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সারা দেশে সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) আওতায় থাকা ৯টি সেতু ও দুটি সড়কে আগামী নভেম্বর থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় বাধ্যতামূলক করা হয়েছে। অক্টোবর মাসের পর কোনো যানবাহন ই-টোল ছাড়া টোল প্লাজা অতিক্রম করতে পারবে না।
শনিবার (২৭ মে) সওজের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিটি) সিস্টেম চালু করা হয়েছে। আগামী অক্টোবর মাসের পরের থেকে ইটিসি পদ্ধতি ছাড়া কোনো গাড়ির টোল আদায় করা যাবে না।
নভেম্বর থেকে যেসব সেতুতে বাধ্যতামূলক ই-টোল দিতে হবে, সেগুলো হলো— চট্টগ্রামের কর্ণফুলী ও মেঘনা সেতু। কুমিল্লার গোমতী সেতু, নরসিংদীর ভৈরব, চরসিন্দুর ও শহীদ ময়েজউদ্দিন সেতু, পটুয়াখালীর পায়রা সেতু, খুলনার খান জাহান আলী (রূপসা) সেতু এবং পাবনার লালন শাহ সেতু।
আর দুই মহাসড়ক হলো— নাটোরের আত্রাই টোল প্লাজা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।
এতে আরও বলা হয়, এসব টোল প্লাজায় ইটিসি ব্যবহারকারীদের নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ টাকা ছাড় দেওয়া হবে।
ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাস পে ব্যবহার করে টোল দেওয়া যাবে। ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা ফার্স্ট ট্র্যাকে গেলেও গাড়ির নিবন্ধন করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য মোবাইল ব্যাংক এবং ই-পেমেন্ট সিস্টেমের মাধ্যমেও ই-টোল দেওয়ার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে সওজ।
এছাড়া মোবাইল ব্যাংকিং অ্যাপ রকেট ও উপায় ব্যবহার করেও স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দেওয়ার জন্য গাড়ির নিবন্ধন করা যাবে। আবার (স্টার) *২৬৮# নাম্বারে কল করে গ্রামীণ, রবি ও বাংলালিংক ব্যবহারকারীরা গাড়ির নিবন্ধন করতে পারবেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







