৯৩তম অস্কার: যাদের হাতে উঠলো পুরস্কার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার
‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার হাতে ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড
একাডেমি পুরস্কার বা অস্কার হলো বিশ্ব বিনোদনের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার। ১৯২৯ সাল থেকে পুরস্কারটি দিয়ে আসছে চলচ্চিত্র বিষয়ক বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত মার্কিন প্রতিষ্ঠান ‘একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’। এই পুরস্কারের আসর উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটারে প্রতি বছর থাকে জমকালো আয়োজন।
তবে এ বছর চুপিসারে স্বাস্থ্যবিধি মেনে একাডেমি কর্তৃপক্ষের নিজেদের আলোকচিত্রীদের নিয়েই হয়ে গেল অস্কার-২০২১। অর্থাৎ, গোল্ডেন গ্লোব, বাফটার পথে হেঁটে অস্কারও এবার আয়োজিত হলো ছোট পরিসরে। ভেন্যু ছিল দুটি। ডলবি থিয়েটার তো ছিলই, সঙ্গে যুক্ত হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন। এছাড়া যুক্তরাজ্যের লন্ডন আর ফ্রান্সের প্যারিসেও রাখা হয়েছিল দুটি স্টেশন।
সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হয়ে নয়টা পর্যন্ত চলল ৯৩তম অস্কার। এবারের আসর অনেক দিক থেকেই ছিল আলাদা। অস্কার আয়োজনের হলরুমে যারা বসেছিলেন তাদের তিন তিনবার করোনা পরীক্ষার ফল দেখাতে হয়েছে আয়োজনে অংশ নিতে। ঢুকতে হয়েছে তাপমাত্রা পরীক্ষা করিয়ে। অনুষ্ঠান সরাসরি না দেখানো পর্যন্ত মাস্ক ছিল বাধ্যতামূলক। পুরো বিষয়টা নজরদারির জন্য ছিল বিশেষ সুরক্ষা দল।
তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক, কাদের হাতে উঠল এ বছরের অস্কার পুরস্কার-
সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি)
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
সেরা এনিমেটেড সিনেমা: সোল
সেরা মেকআপ ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট
সিনেমাটোগ্রাফি: মাঙ্ক
সম্পাদনা: সাউন্ড অব মেটাল
প্রোডাকশন ডিজাইন: মাঙ্ক
শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা আন্তর্জাতিক সিনেমা: এনাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র: কোলেট
প্রামাণ্যচিত্র ফিচার: মাই অক্টোপাস টিচার
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইফ এনিথিং হ্যাপেনস, আই লাভ ইউ
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়ং উম্যান
সেরা এডাপ্টেড চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন
অরিজিনাল স্কোর: সোল
কস্টিউম ডিজাইন: মা রেইনি’স ব্ল্যাক বটম
আয়োজক কর্তৃপক্ষ, মনোনীত সদস্য ও তাদের নিকটাত্মীয় ছাড়া মাত্র ১৭০ জন ভাগ্যবান দর্শক সরাসরি উপভোগ করেছেন ৯৩তম অস্কারের আসর। এ বছর একমাত্র ভারতীয় ছবি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অস্কারের দৌড়ে শামিল হয়েছিল আদর্শ গৌরব, প্রিয়াংকা চোপড়া ও রাজকুমার রাও অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’। কিন্তু পুরস্কার হাতে তুলতে পারেনি।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী





