৯৯৯-এ কল করে রক্ষা পেলেন নায়িকা সালওয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জ থেকে বুধবার রাতে ঢাকায় ফিরছিলেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। সঙ্গে ছিলেন তার বাবা-মা। রাত তখন ৮টা। এ সময় রোহিতপুর নামক একটি জায়গার কাছাকাছি নিরিবিলি জায়গায় কয়েকজন বখাটের খপ্পরে পড়েন নায়িকা ও তার পরিবার।
এই পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন চিত্রনায়িকা সালওয়া। কল পেয়েই দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে যায় স্থানীয় পুলিশ। আটক করে বখাটেদের। পরে পুলিশ জানায়, আটক বখাটেরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
ঘটনার দিন রাতেই নিজের ফেসবুকে এই ঘটনা তুলে ধরেন সালওয়া। তার আহ্বানে সময়মতো ছুটে গিয়ে পরিবারসহ তাকে রক্ষা করায় ৯৯৯ সেবার প্রতি ধন্যবাদও প্রকাশ করেন অভিনেত্রী।
সালওয়া তার ফেসবুকে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল 999 National Emergency Service ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’
ওই রাতের ঘটনার বর্ণনা দিয়ে সালওয়া লেখেন, ‘আজ রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে।’
‘তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করে (যা সম্পূর্ণ বনোয়াট)। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে, তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে। সে রকম কিছুই আসলে হয়নি।’
‘একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারাসমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও তাদের নানাভাবে হেনস্তা করে থাকে।’
‘আমি তৎক্ষণাৎ 999-এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।’
‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভ কামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে থাকবে।’
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










