ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ১৮:২৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ চলছিল।

জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।