ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ১৮:৩২:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ওয়াশিংটনের চুল নিলামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ও তার বাঁধানো একগুচ্ছ চুল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ও তার বাঁধানো একগুচ্ছ চুল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশী টাকায় প্রায় ৫ লাখ টাকা।

রোববার (২২ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস এ তথ্য জানিয়েছে।

নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চুলের এই অংশটি সংগ্রহ করেছিলেন বিখ্যাত সংগ্রাহক জন কে ল্যাটিমার। তিনি জন গ্যাডসবির বংশধর। ১৭৯৮ ও ১৭৯৯ সালে গ্যাডসবি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরের একটি হোটেলে ওয়াশিংটনের শেষ দুটি জন্মদিনের আয়োজন করেছিলেন।

১৯২৮ সালে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার এক হলফনামায় জানান, ওয়াশিংটনের সঙ্গে তার দাদার বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি চুলের এই অংশটি পেয়েছিলেন। পরে সেটি বাঁধানো অবস্থায় তাদের বাড়িতে ওয়াশিংটনের ছবির নিচে রাখা হয়েছিল।