অনিয়মিত মাসিকের ঘরোয়া সমাধান
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
একজন সুস্থ এবং প্রাপ্তবয়স্ক নারীর মাসিক নিয়মিত থাকাটাই স্বাভাবিক। তবে সব নারীর মাসিকচক্র একইরকম হয় না। কারও আঠাশ, কারও ত্রিশ কিংবা আরও বেশিদিনের চক্র থাকে। সুস্থ নারীর ক্ষেত্রে এই চক্র একইরকম থাকে। এমন অনেক নারী রয়েছেন যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন। তাদের ক্ষেত্রে করণীয় কী?
অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগলে সবার আগে নজর দিতে হবে জীবনযাপনের ধরনের দিকে। আপনি কি সত্যিই স্বাস্থ্যকর জীবনযাপন করছেন? প্রয়োজনীয় খাবার, ঘুম, শরীরচর্চা হচ্ছে তো? অনেক সময় কাজের খুব বেশি চাপ, ওজন কমে যাওয়া, মানসিক চাপ, ওভারিতে কোনো সমস্যা, অতিরিক্ত শরীরচর্চা, হরমোনে ভারসাম্যহীনতা, থাইরয়েড সমস্যা ইত্যাদি কারণে মাসিক অনিয়মিত হয়ে যায়। এ নিয়ে দুশ্চিন্তা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। সেইসঙ্গে মেনে চলতে পারেন কিছু ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক-
নিয়মিত শরীরচর্চা করুন
আমাদের শরীর সচল রাখা জরুরি। যারা নিয়মিত শরীরচর্চা করেন, সেসব নারীর ক্ষেত্রে অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দেয় না। এ সংক্রান্ত কিছু নির্দিষ্ট ব্যায়াম রয়েছে। সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তা শুরু করলে। তাই এ ধরনের সমস্যায় বিচলিত না হয়ে এই ঘরোয়া সমাধান বেছে নিন।
টকজাতীয় ফল খাওয়া
অনিয়মিত মাসিক নিয়মিত করতে চাইলে টক জাতীয় ফল খেতে পারেন। যেমন জলপাই, আনারস, তেঁতুল, মাল্টা ইত্যাদি ফল খেলে তা আপনার মাসিক চক্র ঠিক রাখতে কাজ করবে। তেঁতুল দিয়ে তৈরি শরবতও এক্ষেত্রে উপকারী। তবে কোনোটিই অতিরিক্ত খেয়ে ফেলবেন না। এতে হিতে বিপরীত দেখা দিতে পারে।
আদা খাওয়া
আদার রয়েছে অনেক উপকারিতা। তার মধ্যে একটি হলো এটি অনিয়মিত মাসিক নিয়মিত করতে বেশ কার্যকরী। সেজন্য আদা-পানি খেলে বেশি উপকার পাবেন। এটি তৈরি করার জন্য আপনাকে এক কাপ পানিতে আধা চা চামচ আদা কুচি দিয়ে সেদ্ধ করতে হবে মিনিট পাঁচেক। এরপর ঠান্ডা কিংবা হালকা গরম অবস্থায় তিনবেলা পান করবেন। নিয়মিত একমাস পান করলে সমস্যা দূর হবে।
স্বাস্থ্যকর জীবনযাপন
সুস্থ থাকতে চাইলে স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। মাসিক চক্র নিয়মিত রাখতেও এটি জরুরি। তাই পরিচ্ছন্ন থাকুন, সঠিক ও পুষ্টিকর খাবার নিয়মিত খান। পর্যাপ্ত ঘুম ও শারীরিক ক্রিয়াকলাপ জরুরি। মাসিক টানা ৩ মাস বন্ধ থাকলে বা বছরে ৯ বারের কম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিবাহিতদের ক্ষেত্রে মাসিক বন্ধ থাকা সন্তান ধারণের পূর্বাভাস হতে পারে। তাই এক্ষেত্রে যেকোনো সমাধান বেছে নেওয়ার আগে নিশ্চিত হোন যে আপনি গর্ভবতী কি না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








