অনুতপ্ত সন্তানরা ফিরিয়ে নিলেন সেই বৃদ্ধা মা’কে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ না নেয়াকে নিজেদের ভুল স্বীকার করে তাকে ফিরিয়ে নিয়েছেন বিত্তবান সেই সন্তানরা।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুরে বৃদ্ধার ভাতিজা সাবেক এমপি এমএ মালেকের বাড়িতে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে বৃদ্ধা মরিয়ম বেগমকে (৯৫) সন্তানদের জিম্মায় দেয়া হয়।
এর আগে দুপুরের দিকে ওই বৃদ্ধার তিন ছেলে মো. জাহাঙ্গীর আলম, মো. আলমগীর হোসেন এবং মো. হুমায়ুন কবির তাদের মা'কে নিতে আসেন।
এসময় তারা নিজেদের (ভাইদের) ব্যক্তিগত ভুলে এমন ঘটনা ঘটেছে এবং মায়ের যত্নে আরও সচেতন হওয়ার আশ্বাস দিয়ে মাকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চান।
পরে এমএ মালেকের সহধর্মিণী মীনা মালেক স্থানীয় কয়েকজন সাংবাদিকদের সামনে মরিয়ম বেগমকে ছেলেদের কাছে দিয়ে দেন। পরে তাকে ছেলে মো. আলমগীর হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই আলমগীর হোসেনের বাড়িতে এতোদিন মরিয়ম বেগম ছিলেন।
ছেলে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মা গত কয়েকদিন আমাদের আত্মীয়ের বাসায়ই ছিলেন। তাই আমারাও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলাম। ভাইদের ব্যক্তিগত কিছু বিষয়ে অমিল থাকায় মায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছে। আমরা সকল ভাই বসে মায়ের থাকা এবং যত্নের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করে নিবো।’
ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘অবশেষে তারা (ছেলেরা) ভুল বুঝতে পেরে বৃদ্ধ মাকে তাদের কাছে নিয়ে গেছেন। আশা করছি এখন তারা মায়ের প্রকৃত সম্মান দিতে এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে আরও সচেতন হবেন।’
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর একাই ছোট ছেলের কাছে যেতে গিয়ে স্থানীয় বঙ্গবাজার এলাকার রাস্তার পাশে পড়ে যান মরিয়ম বেগম। পরে প্রথমে তাকে উদ্ধার করে আবদুল লতিফের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর মরিয়ম বেগমকে তার ভাইয়ের ছেলে সাবেক সাংসদ এমএ মালেকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেই গত ৯ দিন ছিলেন তিনি। এই সময়ে মরিয়েমের ৬ ছেলের কেউ-ই মায়ের খোঁজ নেননি। তবে অসুস্থ দুই মেয়ে নিয়মিত খোঁজ নিয়েছেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



