অন্তঃসত্ত্বা হওয়ার খবর জেনে মেয়েকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার মাত্র এক সপ্তাহ পর ইরানে ১৯ বছর বয়সী এক তরুণীকে তাঁর বাবা-মা নির্মমভাবে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংস্থা ‘হেনগাও’-এর বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার পশ্চিম ইরানের সানানদাজ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি।
ঘটনার দিনই পুলিশ হেলিয়ার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লায়লা ভেইসিকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কারণ হিসেবে ‘পারিবারিক কলহ’-এর কথা উল্লেখ করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হেলিয়া ফাত্তাহি হিসেবে শনাক্ত ওই ভুক্তভোগী এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং গত সপ্তাহে তিনি পরিবারকে এই খবর জানান। এরপর ক্ষুব্ধ বাবা-মা তাঁকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনি প্রতিরোধক (অ্যান্টিকনভালস্যান্ট) বড়ি গিলে খাওয়ান এবং বেধড়ক মারধর করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
মানবাধিকার সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর হেলিয়ার বাবা-মা প্রথমে আদালতে গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরপর বাড়ি ফিরে তাঁরা হেলিয়াকে জোর করে খিঁচুনি প্রতিরোধক ওষুধ (অ্যান্টি-সিজার পিল) খাওয়ান। পরবর্তীতে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং সবশেষে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, মঙ্গলবার কুর্দিস্তান প্রদেশের অপরাধ তদন্ত পুলিশের প্রধান নিশ্চিত করেছেন যে জিজ্ঞাসাবাদে বাবা-মা দুজনেই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন।
এই ঘটনার পর ইরানে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা এবং তথাকথিত ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। এই হত্যাকাণ্ডকে নারীর ওপর আধিপত্যবাদী মানসিকতা থেকে সৃষ্ট ‘ফেমিসাইড’ (লিঙ্গভিত্তিক নারীহত্যা) হিসেবে আখ্যা দিয়ে সংগঠনগুলো সুষ্ঠু বিচারিক তদন্ত এবং অপরাধীর সঙ্গে ভুক্তভোগীর সম্পর্ক যা-ই হোক না কেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানে নারীদের ওপর এমন নৃশংসতার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ১৮ নভেম্বর উত্তর ইরানের গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। স্থানীয় সংবাদমাধ্যম ও ‘খবরঅনলাইন’-এর তথ্যমতে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁর সাবেক প্রেমিক তাঁকে গুলি করে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
১৫ নভেম্বর বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের একটি আবাসিক ভবনের আঙিনা থেকে সোগান্দ সায়্যাদি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্কুলের অধ্যক্ষ সোগান্দের কথিত প্রেমের সম্পর্কের বিষয়টি তাঁর বাবাকে জানিয়ে দেওয়ার পর বাড়ি ফিরলে বাবা তাকে মেরে ফেলতে পারেন—এমন আতঙ্কে ছিল সে। পুলিশ এই ঘটনায় হত্যার সন্দেহে তাঁর বাবাকে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে।
- অন্তঃসত্ত্বা হওয়ার খবর জেনে মেয়েকে হত্যা
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
- ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
- ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- বাজারে আগুন, সংসারে টান: স্বস্তি ফিরবে কবে?
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম স্থানে
- মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশি মাহি, রাতে ফাইনাল
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৮টিতে
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ
- ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ
- শরীয়তপুর: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ
- ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই











