অবরুদ্ধ গৃহবধূকে উদ্ধার করলেন ইউএনও
বোয়ালমারী প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধরনিধরদী গ্রামের গৃহবধূ রেহেনা পারভীন। সাড়ে ছয় বছর আগে তাকে বিয়ে করে ঘরে আনেন গ্রামের বাসিন্দা মজিবর রহমান। দুটি সন্তান আছে তাদের। কিন্তু পরিবারে সুখ নেই। কারণ, স্বামীর যৌতুকের দাবি।
বড় ছেলের জন্মের ছয় মাস পর থেকে মজিবর রহমান তার স্ত্রীর কাছে যৌতুকের দাবি করে আসছেন। কিন্তু টাকা দিতে ব্যর্থ হওয়ায় নির্যতন শুরু হয় রেহেনা পারভীনের ওপর। মজিবরকে সমর্থন দিয়ে রেহেনার উপর নির্যাতন শুরু করেন তার শাশুড়ি ও তিন ভাসুর। এর মধ্যে জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তানের।
গতকাল মঙ্গলবার সকালেও রেহেনাকে নির্যাতন করে তার স্বামীর পরিবার। তাকে মারধর করে একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। হুমকি দেওয়া হয়, এ ব্যাপারে কোনো আওয়াজ তুললে তাকে মেরে ফেলা হবে।
এ বিষয়ে জানতে পারেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানি কুন্ডু। ঘটনা যাচাই বাছাই করে তিনি বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেনকে।
তাদের সম্মিলিত প্রচেষ্টায় সোমবার সন্ধ্যায় রেহেনাকে উদ্ধার করা হয়। পরে তাকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনার ব্যাপারে কথা হয় রেহেনা পারভীনের সঙ্গে। তিনি জানান, প্রথম সন্তান জন্মের পর থেকেই যৌতুকের দাবিতে তার স্বামী মজিবর রহমান,শাশুড়ি শবজান বেগম ও তিন ভাসুর- ফরিদ শেখ, আফসার শেখ, আজিজার শেখ তার উপর নির্যাতন শুরু করেন। যৌতুক দিতে অপরাগ হওয়ায় তাকে মারধোর করা হতো। গতকাল সকালেও তাকে মারধর করে একটি ঘরে বন্দি করে রাখেন তারা।
ইউএনও মোহাম্মদ জাকির হোসেন আমাদের সময়কে বলেন, ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানি কুন্ডুর কাছে বিষয়টি জানতে পেরে ধরনিধরদী গ্রামের একটি ঘর থেকে আহত অবস্থায় রেহেনা পারভীনকে আমরা উদ্ধার করি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
তিনি জানান, নির্যাতিত রেহেনা আইনানুগ সহায়তা চাইলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




