অবসরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের তারকা নারী ফুটবলার মেগান
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের নারী জাতীয় ফুটবল দলের তারকা মেগান র্যাপিনো।
মৌসুমের শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নারী জাতীয় ফুটবল দলের তারকা মেগান র্যাপিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই বার্তা দিয়েছেন।
৩৮ বছর বয়সী র্যাপিনো লিখেছেন, ‘গভীর শান্তি এবং কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি সুন্দর এই খেলাটির এটাই আমার শেষ মৌসুম। কখনই কল্পনা করিনি যে ফুটবল আমাকে এভাবে রূপ দিবে, আমার জীবনকে চিরতরে বদল দিবে।’
দুইবারের বিশ্বকাপ জয়ী এই তারকা আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপেও যুক্তরাষ্ট্র দলে আছেন। বর্তমানে র্যাপিনো সিটলের ক্লাব ওএল রেইনের হয়ে ন্যাশনাল উইমেন’স সকার লিগে (এনডব্লিউএসএল) খেলছেন। এই লিগটি নভেম্বরে শেষ হবে।
দীর্ঘ ১৭ বছর তিনি জাতীয় দলের জার্সিতে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছেন। এ সময়ের মধ্যে খেলেছেন ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদকও জয় করেছেন।
২০১৯ সালে জিতেছেন ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার।
২০১২ সালে তিনি সমকামী হিসেবে প্রকাশ্যে এসেছিলেন।
এলজিবিটিকিউ+ অধিকার, জাতিগত বৈষম্য এবং লিঙ্গ ও বেতন সমতাসহ সামাজিক বিষয়গুলোতে তিনি হাই-প্রোফাইল প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নারী দলের সম বেতনের ইস্যুতে তিনি সামনে থেকে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে শেষ পর্যন্ত আইন করে নারী দলকে পুরুষ দলের সমান বেতন দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র।
র্যাপিনো বলেছেন, ‘অসাধারণ একটি ক্যারিয়ার শেষ করতে পেরে আমি সন্তুষ্ট। এই খেলাটি আমাকে বিশ্বব্যপী পরিচয় এনে দিয়েছে। একইসাথে অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয়ের উপলক্ষ্য করে দিয়েছে। এতটা দীর্ঘ সময় খেলতে পারাটাও সৌভাগ্যের। যতটা সাফল্য এসেছে তা কল্পনা করিনি। যাবার আগে এমন একটি প্রজন্মকে সামনে রেখে যাচ্ছি যারা ফুটবলে নিজেদের এতটা সাফল্য কখনই আশা করেনি। এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ এনডব্লিউএসএল মৌসুম। নিজের দল থেকে অবসরে যাওয়াটাও বিশেষ কিছু।’
গত বছর জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছিলেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন র্যাপিনোকে স্বাধীনতা রাষ্ট্রপতি পদক প্রদান করেন। প্রথম ফুটবলার হিসেবে র্যাপিনো এই পদক অর্জণ করেছিলেন। এর আগে মাত্র পাঁচজন নারী ক্রীড়াবিদ ও কোচ এই পদক লাভ করেছেন।
নিজ দেশের ঘরোয়া লিগেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন এই ক্যালিফোর্নিয়ান। তবে ২০১১ সালে অস্ট্রেলিয়ায় ডব্লিউ-লিগে সিডনি এফসিতে খেলতে সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়েছিলেন। দুই বছর পর ফরাসি ক্লাব লিঁওতে খেলার ডাক পান। তার দল ঐ সময় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল।
২০১৯ ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি গোল করেছিলেন। ফাইনালে তিনি ম্যাচ সেরার পুরস্কার পান। ঐ আসরে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুট ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল ট্রফি লাভ করেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




