অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে ইসি প্রস্তুত: আনিছুর রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত । এবার সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে।
তিনি বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায় সেটি করতে নির্বাচন কমিশন প্রস্তুত। আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী, বিজিবিসহ সকল বাহিনী মাঠে থাকবে। নির্বাচনে এবার সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। আমরা সবধরনের আতিথেয়তা দেব। পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমাও আমরা বাড়িয়েছি। তারা মূল্যায়ন করবে ভোট কেমন হলো।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীনা আক্তারের পরিচালনায় তিনটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, পুলিশ সুপার জাকির হাসান, বিজিবি ফেনী ৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাকিবুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট থাকবে। পুলিশের পাশাপাশি এবার ব্যাটালিয়ন আনসারও থাকবে।
আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেব। ভোটার আনার দায়িত্ব কমিশন, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নয়। সেই দায়িত্ব প্রার্থীদের। প্রার্থী নিজে, কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্র আনার জন্য উদ্বুদ্ধ করবেন। ভোটার যত বেশি আসবে নির্বাচন ততো অংশগ্রহণমূলক হবে।’
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ









