অভিনেত্রী তানিন সুবহা লাইভ সাপোর্টে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ৩ জুন ২০২৫ মঙ্গলবার
অভিনেত্রী তানিন সুবহা লাইভ সাপোর্টে। সংগ্রহিত ছবি।
গুরুতর অসুস্থ হয়ে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তানিন।
এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।
তানিনের মা তাসলিমা বেগম জানান, সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করে, বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়। এরপর ডাক্তারের পরামর্শ আফতারবনগরের হাসপাতাল থেকে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাকে।
এদিকে, তানিনের অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। শোবিজ দুনিয়ায় তানিন সুবহার যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্র দিয়ে। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার নাটকে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
তানিন সুবহার মা তাসলিমা বেগম দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসে।‘
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







