ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১০:১২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

অভিনেত্রী পূজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৬ জুন ২০২৫ সোমবার

টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি

টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি

সম্প্রতি টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি বেশ আলোচনায় উঠে আসেন। এই অভিনেত্রী দাবি করেন যে, তাদের সব টাকা-পয়সা খোয়া গেছে। 

তিন বছর ধরে তাদের একজনের সঙ্গে বন্ধুত্ব ছিল। তাদের কাছে তারা প্রায় পরিবারের মতোই ছিলেন। আর সেই বন্ধুই নাকি তাদের সঙ্গে প্রতারণা করেছে। এমনকি গত ৩-৪ মাস তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হয়েছে। আগামীতে কী হবে তা নিয়ে তিনি এবং তার স্বামী চিন্তায় আছেন। 

এই ঘটনার অল্পদিনের মাথায় এবার পূজার বিরুদ্ধেই অপহরণের অভিযোগ উঠেছে। প্রযোজক শ্যাম সুন্দরের স্ত্রী মালবিকা দে জানান, পূজা ও তার স্বামী কোনাল মিলে তার স্বামী শ্যামকে অপহরণ করে ২৩ লাখ টাকা আদায় করেছেন। 

টালিউডের নামকরা প্রযোজক শ্যাম। ১৪ জুন সোশ্যাল মিডিয়ায় পূজার বিরুদ্ধে পোস্ট করে মালবিকা লেখেন, আমার স্বামীকে গোয়ায় মানসিকভাবে নির্যাতন করা হয় এবং প্রায় ৬৪ লাখ টাকা চাওয়া হয়। বলা হয়, টাকা না দিলে ওকে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। প্রচণ্ড ভয় পেয়ে শ্যাম ২৩ লাখ টাকা পরিশোধ করে। 

তিনি আরও লেখেন, পূজা ও কোনালের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করা হয়েছে তার সমস্ত রসিদ এবং লেনদেনের রেকর্ড সংরক্ষণ করেছি আমি। 

আপাতত উত্তর গোয়া এসপি’র নেতৃত্বে গোয়া পুলিশের সহযোগিতায় আমার স্বামী নিরাপদে উদ্ধার হয়েছেন।