ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৫:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

‘অভিশাপ’র জেরেই হাতছাড়া ভারতের বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরের মাঠে খেলে বিশ্বকাপ ঘরে তুলবে ভারত। গত মাস খানেক ধরে এই আশায় বুক বেঁধেছিলেন ভারতীয়রা। ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। রোববার অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হার হয়েছে ভারতের। চলতি বছরের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েও ফাইনাল ম্যাচে তেমন মনে রাখার মতো পারফরম্যান্স ছিলোনা ভারতীয় বোলার মোহাম্মেদ শামির। অথচ ঠিক তার আগের ম্যাচে, সেমিফাইনালেন সাতটি উইকেট নিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ ট্রফি ভারতের হাতছাড়া হওয়ার পরে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই একাধিক ইঙ্গিতবাহী পোস্ট করে ফেলেছেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। শামির নাম উল্লেখ না করেই হাসিন বলেন, ‘ভাল মানুষদের সঙ্গে আখেরে ভালই হয়, শেষ পর্যন্ত তারাই জেতেন।’

এবার নতুন এক পোস্টে হাসিন লিখেছেন, ‘অভিশাপ ফলতে সময় লাগে!’ এই পোস্টের নিশানাতেও তো তার প্রাক্তন স্বামী শামিই?


সোশাল মিডিয়ার পাতায় একটি পোস্টে হাসিন লেখেন, ‘আমার প্রার্থনারই যদি এত জোর হয়, তা হলে ভাবুন আমার অভিশাপের তেজ কত! আর এটা তো জানা কথা... প্রার্থনা আর অভিশাপ, দুটোই ফলতে সময় লাগে।’

এর আগে একটি পোস্টে শাহরুখ খানের একটি জনপ্রিয় সংলাপ ব্যবহার করে হাসিন বলেন, ‘জীবনে যতই দুঃখ আসুক, যতই সুখ আসুক, যতই উত্থান আসুক, যতই পতন আসুক, শেষ পর্যন্ত ভাল লোকেরাই জেতে।’


শামির নাম উল্লেখ না করলেও হাসিনের নিশানায় যে ছিলেন ভারতীয় বোলারই, তা বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকদের।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের আগে একটি সাক্ষাৎকারে হাসিন বলেছিলেন, ‘শামি ক্রিকেটার হিসাবে যত ভাল, মানুষ হিসাবেও ততটাই ভাল হলে আমাদের জীবনটা অন্য রকম হতে পারত। আমি, আমার স্বামী ও আমার মেয়ে- তিন জন মিলে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। কিন্তু, তার জন্য আগে শামিকে একজন ভাল মানুষ হতে হত। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভাল স্বামী ও ভাল বাবা হলে আমরা সমাজে আরও অনেক বেশি সম্মান পেতাম।’