অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে ‘বাড়ির নাম শাহানা’কে চূড়ান্ত করেছে অস্কার বাংলাদেশ কমিটি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পায় ১৯ সেপ্টেম্বর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্যরা, আবেদন করা চলচ্চিত্রের প্রতিনিধিরা, সাংবাদিক ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা।
একাডেমির নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) তত্ত্বাবধানে মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠিত হয়। বাংলাদেশ থেকে এন্ট্রি নির্বাচন ও পাঠানোর দায়িত্ব পায়। কমিটির অন্য সদস্যরা হলেন সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরিফ, চিত্রগ্রাহক রাশেদ জামান, চলচ্চিত্র প্রযোজক শাহরিন আক্তার সুমি, চলচ্চিত্র পরিচালক শাহীন দিল-রিয়াজ ও চলচ্চিত্র শিক্ষক এস এম ইমরান হোসেন। ২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিংয়ে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন।
বাংলাদেশ থেকে অস্কারে মনোনীত হওয়ার পর ‘বাড়ির নাম শাহানা’র অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘আমার যে টিম, কাজের বাইরেও তাঁদের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। শুরু থেকেই আমি তাঁদের বিশ্বাস করেছি। আজকে যখন এই ঘোষণা দেওয়া হলো, তখন মনে হয়েছে বিশ্বাসের মর্যাদা রাখা হয়েছে।’কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’য় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
আগে তথ্যচিত্র নির্মাণ করলেও লীসার এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











