অ্যানিমেলের রেকর্ড ভাঙল ‘লাপাতা লেডিজ’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ এএম, ২৬ মে ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। গত ১ মার্চ মুক্তি পায় এই ছবি। সিনেমা হল-এ সাড়া ফেলেছিল এই ছবি, এবার ওটিটির পর্দায়তেও সেই ধারা অব্যাহত রাখল কিরণের ছবিটি।
মাত্র এক মাস হয়েছে একটি ওটটি-তে মুক্তি পেয়েছে এই ছবি আর তাতেই সন্দীপ রেড্ডি বঙ্গার সুপার হিট ছবি ‘অ্যানিমেল’-কে দর্শক টানার সংখ্যায় হারিয়ে দিল ‘লাপাতা লেডিজ’।
এক মাসে ১৩.৪ মিলিয়ান ‘ভিউ’ পেয়েছে ছবিটি।গত ২৬ জানুয়ারি ওটিটির পর্দায় মুক্তি পায় ‘অ্যানিমেল। তার পর থেকে টানা তিন মাস এক নম্বরে ছিল ছবিটি। অন্যদিকে ২৬ এপ্রিল ওটিটি-তে আসে
‘লাপাতা লেডিজ’ ছবি। মাত্র এক মাসের মধ্যেই অ্যানিমেল-এর গত তিন মাসের রেকর্ডকে ছাপিয়ে গেল ‘লাপাতা লেডিজ’।
‘অ্যানিমেল’-এর ভিউ ছিল ৩ মাসে ১৩.৬ মিলিয়ন, অন্যদিকে ১ মাসে ১৩.৪ মিলিয়ান ‘ভিউ’ পেল কিরণের ‘লাপাতা লেডিজ’।
মুক্তির পর থেকেই বিতর্ক হয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ ছবিকে ঘিরে। প্রথম ছবিতেই পরিচালক বঙ্গা জানিয়ে দেন, দ্বিতীয় কিস্তি আসবে, সেই ছবির নাম হবে ‘অ্যানিমেল পার্ক’। ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুর থাকবেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই।
ছবির প্রথম পর্বে রক্ত, হিংসা, উগ্র পৌরুষের কারণে সমাজের একটা বড় অংশের কাছে সমালোচিত হন তিনি। যদিও বিতর্কের তোয়াক্কা করেননি পরিচালক বঙ্গা। উল্টে তাঁর ছবির সমালোচনা করেছেন যাঁরা তাঁদের কটু কথা শোনাতে ছাড়েননি তিনি। যদিও বক্স অফিসে ১০০০ কোটির উপর ব্যবসা করেছে এই ছবি। তবুও ওটিটি-তে ‘লাপাতা লেডিজ’-এর কাছে কুপোকাত এই ছবি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











