আইনজীবীর বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কুষ্টিয়ায় আইনজীবীর ভাড়া বাসা থেকে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইতোমধ্যে আইনজীবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।
বুধবার (২৩ আগস্ট) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া জিলা স্কুলের সামনে আইনজীবীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণী কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার ওহিদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস তুলি (২২)। তিনি কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষে পড়ালেখা করতেন।
অভিযুক্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকার মৃত তক্কেল আলীর ছেলে মাহমুদুল হাসান সুমন। তিনি কুষ্টিয়া জজ আদালতের আইনজীবী। তিনি জিলা স্কুলের সামনের এলাকায় তিনি একটা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ আইনজীবী সুমনের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমনের সঙ্গে তুলির প্রেম ছিল। সম্পর্ক থাকাকালীন অবস্থায় গত ১৮ আগস্ট সুমন পারিবারিকভাবে অন্য একটি মেয়েকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে তুলি মঙ্গলবার বিকেলে সুমনের বাড়িতে যান। পরে বাসা থেকে সন্ধ্যায় তুলির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বড় বোন জান্নাতুল তাসনিম জানান, তুলি মঙ্গলবার সকালে বাসা থেকে কলেজে যায়। কলেজ ছুটির পরে তুলি আইনজীবীর বাড়িতে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুমন মোবাইলে কল দিয়ে তার বাসায় যেতে বলেন। পরে আমরা গিয়ে দেখি বোনের মরদেহ নিচতলায় একটি ভ্যানের ওপর রাখা। আমার বোনকে আইনজীবী সুমন ও তার বাসার লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে।
বাড়ির মালিক গোলাম নবী জানান, আগস্টের ১০ তারিখ আইনজীবী সুমন বাসা ভাড়া নেন। গত শুক্রবার তিনি বিয়ে করেন। স্ত্রী নিয়ে ওই বাসাতেই থাকেন। ঘটনার সময় সুমন ও তার স্ত্রী বাসাতে ছিলেন।
এ বিষয়ে আইনজীবী সুমনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সুমন কুষ্টিয়া জজকোর্টের আইনজীবী। তার ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে সেখানে আইনজীবীকে পাওয়া যায়নি।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার








