আইরীন নিয়াজী মান্নার কিশোর কবিতা: আমন্ত্রণ
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৩ মে ২০২৫ শুক্রবার
প্রতীকী ছবি
হলুদ খামের নীল কাগজে তোমার চিঠি পেলাম,
সেলাম বন্ধু তোমার জন্য রইলো আমার সেলাম।
দেশটা ছেড়ে আছি আমি তিন বছরের মত,
দেশের স্মৃতি হৃদয় মাঝে বইছে অবিরত।
তুমি আমায় লিখলে চিঠি আসতে ফিরে ঘরে?
এখন আমি ব্যস্ত যে ভাই আসবো কেমন করে।
দেখছি আমি ঘুরে ঘুরে দিল্লি থেকে ঢাকা,
এদেশ থেকে যাচ্ছি ওদেশ ঘুরছে সময়-চাকা।
দেখছি দূরের নীল এভারেষ্ট দেখছি হিমালয়,
যতোই দেখি ততোই এচোখ অবাক হয়ে রয়।
তাজমহলের রূপটি দেখে একলা নিরজনে,
শাজাহানের অমর প্রেমের কাব্য পড়ে মনে।
হিমালয়ের কন্যা সে এক নেপাল নামের দেশ,
সবুজ-শ্যামল কোমল মেয়ের রূপের নেইতো শেষ।
এক মুহূর্তে উড়ে গেছি দালাই লামার দেশে,
শ্বেত তূষারে ঢাকা গিরি তবু সূর্য ওঠে হেসে।
হিরোশিমায় পোঁছে কি যে পেলাম দুঃখ মনে,
মহাযুদ্ধের ধ্বংসলীলার স্মৃতি বাজে ক্ষণে ক্ষণে।
দূর মিশরের পিরামিড দেখেছি সৃষ্টি অবাক করা,
কোন জাদুকর গড়ে গেছে সেই বিস্ময় মনোহরা।
নীল নদের নীল পানি আজো পদ্মার মতো বয়,
নীল নদকে নিয়েই তো মিশরের উন্নত পরিচয়।
এদেশ-সেদেশ কত দেশ যে দেখছি ঘুরে ঘুরে,
এক নিমিশেই ভার্সাই থেকে নায়াগ্রায় গেছি উড়ে।
ইফেল টাওয়ারে উঠতে গিয়ে পেয়েছি ভীষণ ভয়,
তুলির ছোঁয়ায় ফরাসী জাতি যে বিশ্ব করেছে জয়।
কানাডায় দেখে এলাম সেখানে এস্কিমোরাও আছে,
শীতল বরফে তৈরি গুহায় ভালোভাবেই ওরা বাঁচে।
এস্টেচু অব লিবার্টি আজ শুধুই কি মূর্তি ভাই?
স্পার্টাকাসের মুক্তির স্মৃতি-দেখে সেটা থেমে যাই।
আরব দেশের পাথুরে পাহাড় দেখেছি শূন্য মরু,
তেল দিয়ে ভরা সেই দেশ, নেই কোন লতা-তরু।
বন্ধুগো তুমি দেখলে এসব ভাববে তো কল্পনা-
আসলে কিন্তু সবই সত্যি, মোটেও গল্প না।
প্রশান্ত মহা সাগরের তীরে এখন দাড়িয়ে আছি,
আকাশ ঠেকেছে সামিয়ানা হয়ে সাগরের কাছাকাছি।
টিকিট তোমায় পাঠিয়ে দিলেম আসবে কিন্তু তুমি-
দেখবে জগত তিন ভাগই জল, এক ভাগ শুধু ভূমি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



