ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২:০০:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালের দিকে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক দিনের জন্য আমদানি-রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে আগে জানানো হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।