ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

আগের চেয়ে ভাল আছেন খালেদা জিয়া‍‍: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে গতরাত থেকে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন তাঁর অবস্থা আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তাঁর জ্বরও কমেছে। এখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে, গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন। এক মাসের মধ্যে তাকে আবার হাসপাতালে ভর্তি হতে হলো।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন বেগম  খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।