আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডস আয়োজিত এ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে।
আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন ধরা প্রেজেন্টস তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড। এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছে। সেই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে। এর মধ্যে তিনি সম্মাননাটি নিজ হাতে গ্রহণ করার বিষয়ে সম্মতিও দিয়েছেন আয়োজকদের।
শাহরিয়ার স্বপনের উদ্যোগে গত দুই বছর বেশ আড়ম্বরের সঙ্গেই আয়োজিত হয় বাইফা অ্যাওয়ার্ডস। তাতে পুরস্কার গ্রহণ করেন দেশসেরা শিল্পীরা। তবে প্রথম সারির তারকারা যেন আরও পরিশীলিত অ্যাওয়ার্ড আয়োজনে নিজেদের উপস্থাপন করতে পারেন এবং যোগ্যরাই স্বীকৃতি পেতে পারেন; এমন একটি আলোচনা-সমালোচনাও উঠেছিল আসর দুটি ঘিরে। সেদিক বিবেচনা করে বাইফা’র তৃতীয় সিজনে হাজির হচ্ছে একেবারেই নতুনরূপে।
দেশের দু-একটি সম্মানজনক বেসরকারি অ্যাওয়ার্ড ছাড়া কোনটিতেই যথাযথ ভোটিং কিংবা জুরিবোর্ডের কার্যক্রম দেখা যায় না। তবে বাইফা এবার থেকে এসব বিষয় মেনেই পুরস্কারের জন্য যোগ্য শিল্পী নির্বাচন করছে বলে জানান সহ আয়োজক মাসিদ রণ। তাই নয়, এই আসরের মধ্য দিয়ে অ্যাওয়ার্ডটি সরকারি রেজিস্ট্রেশন প্রক্রিয়াও চলছে।
এবার বাইফাতে পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।
পপুলার চয়েসের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট করা যাবে বাইফা ডট কম ওয়েবসাইটে। বাইফা’র প্রধান শাহরিয়ার স্বপন জানান, এরইমধ্যে তিন লক্ষাধিক ভোট এসেছে বিভিন্ন বিভাগের জন্য। আর জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন চিত্রনায়িকা রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, দীপা খন্দকার এবং চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম।
পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। পারফর্ম করবেন তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলু।
মূল অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










