আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
উইমেননিউজ২৪ ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। ২০০৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে এ দিবসটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২০০৮ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এটি পালন করা হচ্ছে। মূলত ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) গণতন্ত্রের নীতি, উপাদান ও অনুশীলনের ওপর একটি ‘সর্বজনীন ঘোষণা’ গ্রহণ করে।
এ ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং বিশ্বে গণতন্ত্রের অবস্থান পুনর্মূল্যায়নের জন্য জাতিসংঘ ১৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে নির্ধারণ করে। গণতন্ত্র দিবসের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো। রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সেইসঙ্গে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা, যা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ।
এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দিবসটি গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা ও আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি দেওয়াকে সমর্থন করে। বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যে এ দিবসটি উদযাপন করা হয়। গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
রিজভী বলেন, গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে, যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। নির্বাচিত জনপ্রতিনিধিরা সেবা ও ন্যায়সংগত সিদ্ধান্তে পৌঁছাতে সচেষ্ট হয়।
- `রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ`
- এস কে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড
- প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাবি
- ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর খবর যাচাইয়ে তদন্ত কমিটি
- যুক্তরাজ্যের ভাঙন ঠেকানো কঠিন, সিন ফেইনের বার্তা
- মহাবিশ্বের রহস্য খুঁজতে বাংলাদেশের লামিয়া মওলা
- এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে হারাল উত্তর কোরিয়া
- দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না
- ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
- টানা পাঁচ দিন সারাদেশে বর্ষণের আভাস
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ব্রাজিলে নেইমার অধ্যায় শেষ, আনচেলত্তির স্পষ্ট বার্তা
- বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
- সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
- আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
- আশ্রয়প্রার্থী নারীদের ধর্ষণের অভিযোগ ব্রিটিশদের বিরুদ্ধে
- চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
- কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম
- ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু
- বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
- সাজেদা ফাউন্ডেশনে চাকরি, সুবিধাবঞ্চিতদের সুযোগ
- ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
- এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে হারাল উত্তর কোরিয়া
- পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে
- সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
- বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
- ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
- প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাবি











