ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৯:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আজ থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২২ এএম, ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। সড়কের পর স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। আর আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

রেলওয়ে জানিয়েছে, আপাতত শুধু লোকাল ও কমিউটার ট্রেন চালানো হবে।  ঢাকাসহ এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন চলাচল করবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকছে। আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়।
রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, কারফিউ শিথিলকালে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে আজ থেকে। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে ধীরে ধীরে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী  ঢাকায় ফিরেছে আগের যানজট। গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।

তবে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এ বাহনের যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্তৃপক্ষ বলছে, মিরপুরে দুটি স্টেশন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় এক বছরের আগে মেট্রোরেল চালু সম্ভব নয়।