আজ শান্তিতে নোবেল ঘোষণা : মালালার নাম শীর্ষে
আপডেট: ০৬:৫৮ পিএম, ১০ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার
ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম
ঢাকা : আজ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারজয়ীদের সম্ভাব্য শীর্ষে রয়েছে মালালার নাম। সে যাতে নোবেল শান্তি পুরস্কার পায়, সেজন্য পাকিস্তানে মালালার গ্রাম সোয়াতের মিনগোরায় গোপনে প্রার্থনাও করছে স্কুল শিক্ষার্থীরা। তার বান্ধবীদেও বিশ্বাস সেই পাবে এই পুরস্কার।
এদিকে মালালা ইউসুফজাইর থলিতে আরও একটি পুরস্কার সংযোজিত হয়েছে গতকাল। এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শাখারভ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের এই কর্মী। সোভিয়েত পদার্থবিদ ও মানবাধিকার আন্দোলন কর্মী আন্দ্রেই শাখারভ স্মরণে ইউরোপীয় পার্লামেন্ট মানবাধিকার রক্ষা ও স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়।
৬৫ হাজার মার্কিন ডলার মূল্যমানের এ পুরস্কার ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার হিসেবে বিবেচিত।
শান্তির জন্য জঙ্গিদের সঙ্গে সংলাপে বসতে হবে বলে সম্প্রতি মন্তব্য করেছে পাকিস্তানের কিশোরী নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। তালেবানের গুলিতে আহত হওয়ার পর প্রথমবারের মতো বিবিসি প্যানোরোমাকে দেয়া সাক্ষাৎকারে মালালা বলেছে, আমি ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চাই। আমি আমার দেশের ভবিষ্যৎ পাল্টে দিতে চাই। কোনো প্রবিবন্ধকতা নয়; পাকিস্তানের নারীরা বাঁচবে স্বাধীন ও মুক্তভাবে-আমি তা চাই।
২০১২ সালের ৯ অক্টোবর স্কুলবাসে তার ওপর হামলা চালায় তালেবান জঙ্গিরা। নারী অধিকার নিয়ে প্রচারণা করার জন্য তাকে হত্যার চেষ্টা করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ১৬ বছরের মালালাকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করা হয়। ৯ অক্টোবর মালালার ওপর হামলার এক বছর পূর্তি হলো।
১১ অক্টোবর’২০১৩
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস