জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন।রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে বিভিন্ন ভবনের কাচের জানালা ভেঙে যায়। আতঙ্কে ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।
জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের পর কয়েকটি ছোট পরাঘাতও অনুভূত হয়।
শিজুওকা প্রদেশের ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আইচি, হামামাৎসু, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে আইচি অঞ্চলে। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে আহত হন।
জাপানের আবহাওয়া সংস্থা আগামী কয়েক দিন, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ভূমিধস, পাথর ধসে পড়া এবং বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় শিনকানসেন দ্রুতগতির ট্রেন চলাচল সতর্কতামূলকভাবে ধীর করা হয়েছে। তবে নানকাই ট্রাফ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাড়ার মতো কোনো পরিবর্তন এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এপি
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











