আজ শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৩ মে ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বছর পেরিয়ে ফের শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ১৩ মে, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে ঘটবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।
উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার প্রদান করা হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে। এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হাজির থাকবেন তিনি। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।
এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ১২টি ছবি। আঁ সেঁর্তা রিগা শাখায় থাকছে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি ছবি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৯টি ছবি। কান ক্লাসিক সেশনসে নির্বাচিত ৩০টি ছবি। লা সিনেফ শাখায় রয়েছে ১৬ টি। তবে এবার কোনো কোরীয় ছবি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল।
এবারের কান উৎসব হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বিশেষ বটে। কেননা নির্বাচিত দুটি ছবির সঙ্গে তিনি জড়িত। মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’-এ অভিনয় করেছেন স্কারলেট।
এদিকে প্রথমবার ছবি নির্মাণ করে চমক দেখালেন স্কারলেট জোহানস। ‘এলিয়ানোর দ্য গ্রেট’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগা বিভাগে।
জাহ্নবী কাপুরের ক্যারিয়ারেও নতুন প্রাপ্তি যুক্ত হলো। বলিউড অভিনেত্রী অভিনীত ‘হোমবাউন্ড’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগায়। কান উৎসবে স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







