আজ শ্রীলংকা সফরে যাচ্ছে নারী ক্রিকেট দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি।
প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকার উদ্দেশ্যে আজ মঙ্গলবার দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।
এই সফরের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিনিয়র খেলোয়াড় সালমা খাতুন এবং রুমানা আহমেদকে বাদ দেয়া হয়েছে। দল থেকে বাদ পড়ায় টিম ম্যানেজমেন্টের কটাক্ষ করেছেন রুমানা। এতে ঈদের ছুটিতে ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি করে।
এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছে একত্রে ২৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সালমা ও রুমানাকে। এমনটাই জানান নারীদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম। বাদ পড়া নিয়ে সালমা চুপ থাকলেও বিশ্রামের কথা বলে বাদ দেয়া হয়েছে বলে জানান রুমানা।
এই প্রথম দুই তারকাকে ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ছাড়া একটি ম্যাচ খেলেছে দলটি।
সালমা ও রুমানা ছাড়া দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন।
এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে বাংলাদেশ। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে বাতিল হওয়ায় ২ পয়েন্ট পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে শ্রীলংকা।
বাংলাদেশের শ্রীলংকা সফরের সূচি :
২৭ এপ্রিল : বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব
২৯ এপ্রিল : প্রথম ওয়ানডে (পি সারা ওভাল)
২ মে : দ্বিতীয় ওয়ানডে (পি সারা ওভাল)
৪ মে : তৃতীয় ওয়ানডে (পি সারা ওভাল)
৭ মে : বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব
৯ মে : প্রথম টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)
১১ মে : দ্বিতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)
১২ মে : তৃতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




