আজ সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী
আপডেট: ১২:৫৩ পিএম, ২২ নভেম্বর ২০১৩ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : আজ বুধবার নারীমুক্তি আন্দোলনের অন্যতম নেত্রী কবি বেগম সুফিয়া কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী৷ ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান৷ ১৯১১ সালে তিনি জন্মগ্রহণ করেন৷ আজ আজিমপুরে তার সমাধিতে পুষ্পার্ঘসহ নানা আয়োজনে তাকে স্মরণ করা হবে৷
সুফিয়া কামাল ছিলেন একাধারে কবি, নারী আন্দোলনের অগ্রণী নেত্রী, ধর্মান্ধতা ও অসামপ্রদায়িকতার বিরুদ্ধে অকুতোভয় যোদ্ধা৷ একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে সুফিয়া কামাল সক্রিয় ছিলেন৷ বাংলা সাহিত্যে বিশেষত কবিতায় তার রয়েছে বিশেষ অবদান৷ বেগম সুফিয়া কামাল ছিলেন একাধারে কবি, নারীমুক্তি সংগ্রামের নেত্রী এবং ধর্মান্ধতা ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে নানা আন্দোলনের পথিকৃত্৷ এই কবি আমৃতু্য সাহিত্য চর্চা আর নারীর ক্ষমতায়নে কাজ করেছেন৷ আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলো তার সক্রিয় অংশ গ্রহণ৷
সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করেন তখন নারীশিক্ষা অনেকটা নিষিদ্ধ ছিল৷ সুফিয়া কামাল নিজ উদ্যোগে নিজেকে শিক্ষিত করেই ক্ষান্ত হননি, পিছিয়ে পড়া নারীসমাজকে শিক্ষিত করে তোলার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলেন৷ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তার ছিলো অসামান্য অবদান৷ নারীর অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গড়ে তোলেন বাংলাদেশ মহিলা পরিষদ৷
সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহন করেন৷ ১৯৩৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' প্রকাশিত হয়৷ সাহিত্য চর্চায় নারী অঙ্গনে সুফিয়া কামালের অবদান অনবদ্য৷ নারীর গৃহবল্পিব্দ যুগে নানান সংগ্রামের মধ্য দিয়ে কবির বেড়ে উঠা৷ প্রতিষ্ঠানিক শিক্ষার দরজা রুদ্ধ থাকলেও গৃহশিক্ষকের কাছেই কবি শিখেছেন বাংলা, হিন্দী, ইংরেজী, আরবি, উর্দু, কুর্দি, ও ফারসি ভাষা৷
আজ বিকেল সাড়ে তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সামাজিক প্রতিরোধ কমিটি সুফিয়া কামালের স্মরণসভার আয়োজন করেছে৷
২০ নভেম্বর'২০১৩
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










