ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:১৬:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন ফারজানা হক পিংকিং। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা।
ফারজানার সেঞ্চুরিতে ভর করে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ রান বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
৭টি চারের সহায়তায় ১৬০ বল খেলে নিজের ইনিংসটি সাজান ফারজানা।
এর আগে বাংলাদেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছিলেন রুমানা আহমেদ ও সালমা খাতুন।
ফারজানার আগের সর্বোচ্চ রান ছিলো ৭১।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৪০ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ১০৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা আনে ভারত।