আফগান তালেবানদের বিজয়ে আতঙ্কে অভিনেত্রী জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের সরকারি বাহিনীকে পরাজিত করে ক্ষমতা দখল করেছে তালেবান। দেশটি থেকে মার্কিন সেনারা চলে যাওয়ার খুবই অল্প সময়ের মধ্যেই তারা এই বিজয় অর্জন করে। আফগান তালেবানদের এই বিজয়ে আতঙ্কে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, ভবিষ্যতে বাংলাদেশ এবং কলকাতায়ও এমন পরিস্থিতি হতে পারে।
আগামী ২০ আগস্ট কলকাতায় মুক্তি পেতে চলেছে জয়া আহসান অভিনীত নতুন ভারতীয় সিনেমা ‘বিনিসুতোয়’। এই সিনেমা নিয়ে কথা বলতে সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হতে হয়েছিল বাংলাদেশি তারকাকে। সেখানেই এক প্রশ্নের জবাবে আফগান তালেবানদের বিজয় নিয়ে এমন আশঙ্কার কথা জানান জয়া।
সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ার পর দেশটির নারী পরিচালক সারা করিমি খোলা চিঠি দিয়ে সাহায্যের আবেদন করেছেন। এ বিষয়ে আপনার অবস্থান কী?
উত্তরে জয়া বলেন, ‘ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই মেয়েদের দিকে ওঠে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারীজাতির দিকে। সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না। আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।’
জয়া আরও বলেন, ‘আফগানিস্তানের যে সব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যেকোনো দেশেই মেয়েদের উপরে অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে যা ওখানে হচ্ছে, কাল তা আমাদের বাংলাদেশ বা কলকাতায়ও ঘটতে পারে।’
এর পাশাপাশি নিজের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘বিনিসুতোয়’ নিয়েও খুঁটিনাটি কথা বলেন জয়া। বাংলাদেশি নায়িকার এই সিনেমার মাধ্যমেই কয়েক মাস পর ফের চালু হতে যাচ্ছে কলকাতার প্রেক্ষাগৃহগুলো। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। এই পরিচালকের সঙ্গে এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এর আগে অতনুর ‘রবিবার’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন জয়া।
এবার ‘বিনিসুতোয়’ তার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটিতে তার চরিত্রটির নাম শ্রাবণী। ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে কাজল চরিত্রে। অন্যান্য চরিত্রে আরও আছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।
সিনেমার গল্পে দেখা যাবে, কাজল (ঋত্বিক) ও শ্রাবণীর (জয়া) দেখা হয় একটি রিয়্যালিটি শোতে। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একদিন দুর্ঘটনায় পড়েন শ্রাবণী, তখন কাজল তাকে দেখাশোনা করেন। এমন মানবিক সম্পর্কের জটিল বিষয় কীভাবে গাঁথা হয়, সেটাই পর্দায় তুলে ধরেছেন ওপার বাংলার পরিচালক অতনু ঘোষ।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





