আবারও সাতক্ষীরার আম ইউরোপে রপ্তানি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১০ মে ২০২১ সোমবার
আবারও সাতক্ষীরার আম ইউরোপে রপ্তানি হচ্ছে
করোনায় এক বছর বন্ধ থাকার পর এবার আবারো দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম। বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা। দু’বছর আগের চেয়ে দ্বিগুণ আম এবার বিদেশের বাজারে যাচ্ছে। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানী বাড়ছে সাতক্ষীরার আমের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম জানান, মাটি ও আবহাওয়া অনুকুলে হওয়ায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। আমের স্বাদও ভাল। এসব কারণে ২০১৪ সাল থেকে আম রপ্তানী হচ্ছে ইউরোপের ফ্রান্স, জার্মানী, লন্ডন, ইটালি ও পর্তুগালে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এফএও-এর যৌথ কারিগরী সহায়তায় রপ্তানির উদ্দেশ্যে সাতক্ষীরা ছেড়েছে ৫০০ কেজি গোবিন্দভোগ জাতের আম।
আম চাষী কাশেমপুরের হায়দার আলী জানান, দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুনগত মান বজায় রাখতে সদা তৎপর ছিলেন আম চাষিরা। বিদেশে আম পাঠাতে পেরে খুশি। আরো সরকারি প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা পেলে সাতক্ষীরায় বিভিন্ন জাতের আম বিদেশীদের রসনা তৃপ্ত করে বৈদিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান জানান, এই জেলা জুড়ে ৫০০ জন চাষিকে প্রশিক্ষণ দিয়েছে সলিডারিডাড। নিরাপদ আম বিদেশে পাঠাতেই এই প্রচেষ্টা।
বেসরকারি সংস্থা উত্তরণ-এর সফল প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইকবাল হোসেন বলেন, এবছরই গোবিন্দভোগ আম বিদেশে যাচ্ছে। আমের বিদেশের বাজারকে সুসংহত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে ‘সফল প্রকল্প’।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার কৃষিবিদ নূরুল ইসলাম আরও জানান, এবার ৫০০ টন আম বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। জেলায় এবার ৫ হাজারেরও বেশি বাগানে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার টন। আর ৫০০ হেক্টর জমিতে গোপালভোগ ও গোবিন্দভোগ আম চাষ করা হয়েছে।
২০১৪ সাল থেকে শুরু হয় সাতক্ষীরার আমের বিদেশ যাত্রা। করোনার কারণে গতবছর বন্ধ থাকার পর এবারো আম জার্মানী, ফ্রান্স, ইটালিসহ নানা দেশের বাজারে যাচ্ছে বাংলাদেশের আম।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










