আবারো টেনিসে ফিরতে চান ক্লাইস্টার্স
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
চার-বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবেক নাম্বার ওয়ান কিম ক্লাইস্টার্স অবসর ভেঙে আবারও টেনিসে ফেরার পরিকল্পনা করছেন।
তিন সন্তানের জননী ক্লাইস্টার্স ২০১২ ইউএস ওপেনের পর অবসরে চলে যান। তবে বৃহস্পতিবার ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাতকারে ২০২০ সাল থেকে পেশাদারী টেনিসে ফেরার পরিকল্পনার কথা জানান এই বেলজিয়ান।
৩৬ বছর বয়সী ক্লাইস্টার্স ১৯৯৭ সালে পেশাদারী ক্যারিয়ার শুরু করেন। প্রথমবারের মত তিনি টেনিসকে বিদায় জানান ২০০৭ সালে। ২৬ মাস পর কোর্টে ফিরে জন্ম দেন ইতিহাস। ২০০৯ সালে জিতেন ইউএস ওপেন। ১৯৮০ সালে ইভন্নে গুলেগংয়ের উইম্বলডন জয়ের পর প্রথম মা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন ক্লাইস্টার্স। পরের অসরেও শিরোপা ধরে রাখেন তিনি।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতেই ২০০৫ ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবেক এই তারকা বলেন, ‘কিছু প্রমাণ করার আছে বলে আমার মনে হয় না, তবে আমি নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাই এবং আবারও সমর্থবান হতে চাই।’ ক্লাইস্টার্স যোগ করেন, ‘দেখা যাক যদি শরীরটাকে টেনিস খেলার মত উপযোগী করতে পারি। যেমনটা আমি চাই সেটা আমার মনে আছে এবং দেখতে চাই এটা সম্ভব কিনা। প্রথমে সবকিছু দেখব, যদি শরীর সাড়া দেয় তবেই।’
ডব্লিউটিএ জানিয়েছে, ক্লাইস্টার্স সাবেক নাম্বার ওয়ান হওয়ায় পর্যাপ্ত ওয়াইল্ড কার্ড পাবেন তিনি।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











