আবারো মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারী জয়ী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ৬ নভেম্বর ২০২৪ বুধবার
বাঁয়ে ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও ডানে সোমালীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইলহান উমর। ছবি: রয়টার্স
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট শিবির থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা তালিব ও সোমালীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইলহান উমর। তারা আগে থেকেই কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি ও শরণার্থী মুসলিম নারী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
রাশিদা তালিব, যিনি মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন শহরের আরব-আমেরিকান কমিউনিটির সমর্থনে নির্বাচিত হয়েছেন, টানা চতুর্থবারের মতো কংগ্রেসে ফের জয়লাভ করেছেন। ইলহান উমরও টানা তৃতীয়বারের মতো মিনেসোটার ৫ম ডিসট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কঠোর সমালোচক হিসেবে পরিচিত রাশিদা সম্প্রতি ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তার অবস্থানের জন্য সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ইলহান উমর তার সমর্থকদের ধন্যবাদ জানান এবং নির্বাচনী প্রচারে তাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, “আমরা ১ লাখ ১৭ হাজার ৭১৬টি দরজায় কড়া নেড়েছি, ১ লাখ ৮ হাজার ২২৬টি ফোনকল করেছি এবং ১ লাখ ৪৭ হাজার ৩২৩টি বার্তা পাঠিয়েছি। এই বিজয় সেই সব মানুষের জন্য যারা একটি সুন্দর ভবিষ্যতের সম্ভাবনায় আস্থা রেখেছে।”
উল্লেখ্য, ইলহান ও রাশিদা উভয়ই ডেমোক্র্যাট পার্টির প্রগতিশীল গ্রুপ ‘দ্য স্কোয়াড’-এর সদস্য। তবে এই গ্রুপের অন্য দুই সদস্য, জামাল ব্যোম্যান ও কোরি বুশ, নিজেদের প্রাথমিক নির্বাচনে পরাজিত হন। তাদের প্রতিদ্বন্দ্বীরা ইসরায়েলপন্থি সংগঠন আমেরিকান-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি)-এর সদস্য। এআইপিএসি মার্কিন নির্বাচনে ফিলিস্তিনপন্থিদের প্রতিরোধে প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী




