ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৮:০২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

আবার প্রেমে পড়েছেন পরীমণি?

বিনোদন ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢালিউড নায়িকা পরীমণি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আঁচ পাওয়া যায় ফেসবুকের পাতায়। মাঝেমধ্যেই ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে যেন বেশ রোমান্টিকভাবেই নিজেকে মেলে ধরেন তিনি। 

সোমবার (১৮ নভেম্বের) ভোরের দিকে তেমনই একটি পোস্ট করে ধোঁয়াশা তৈরি করলেন পরীমণি। 

এসময় নায়িকা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায় গাড়ির খোলা জানালায় আলো-আঁধারির খেলায় মেতে উঠেছে দুটি হাত। 

 
ভিডিওর ক্যপশনে অভিনেত্রী ইংরেজীতে লিখেছেন, ‘ইয়েস আই এ্যম ইন লাভ এ্যগেইন’ যাকে বাংলা করলে দাড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি’।

এদিকে প্রিয় নায়িকার এ পোস্টে ভক্ত ও নেটিজেনদের অনেকে অভিনন্দন জানাচ্ছেন। আবার কিউ কেউ পরী মজা করছেন কিনা এমন সন্দেহ প্রকাশ করছেন।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে পরীমণির ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ নায়িকা।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি।