আমাদের মনের যত্ন নিতে হবে: ওয়েবিনারে বক্তারা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার
আমাদের মনের যত্ন নিতে হবে: ওয়েবিনারে বক্তারা
অধ্যাপক ডা. মুহিত কামাল বলেছেন, চাপ মোকাবেলা করতে পারলে আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারবো এবং আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। উন্নত বিশ্বে শতকরা ৫০ ভাগ লোক মানুষিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেয়ে থাকে। অথচ বাংলাদেশে শুধুমাত্র ৬ শতাংশ মানুষ এই সেবা পায়।
তিনি বলেন, আমাদের সুস্থ ও কর্মক্ষম থাকতে হলে দেহ ও মন দুটোকেই সুস্থ রাখতে হবে। আমাদের মনকে চিনতে হবে এবং মনের যত্ন নিতে হবে।
আজ শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ব্রিট, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ও ল্যাবএইড হসপিটাল এই বিশেষ অনলাইন আলোচনার আয়োজন করে।
ল্যাবএইড হাসপাতালের মানসিক কাউন্সিলর সানজিদা আফরোজ বলেছেন, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের বাইরে নয়। একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আসুন আমরা সবাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেই। তাহলে আমরা নিজে ভাল থাকতে পারব এবং আশেপাশের মানুষকেও ভাল রাখতে পারব। এর ফলে আমরা আমাদের পারিবারিক সম্পর্কগুলো আর দৃঢ় করতে সক্ষম হব।
স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর এম শাহজাহান মিনা ছাত্রদের শান্ত শৃঙ্খল জীবন ধারার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি পারিবারিক শিক্ষা এবং মা, বাবা ও অভিভাবকের দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন।
ল্যাবএইড ফার্মাসিউটিক্যাল এর ম্যানেজিং ডিরেক্টর গোলাম রাহমান বলেছেন, কর্মক্ষেত্রে মানুষের মনের প্রভাবের উপর তিনটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। বিষয়গুলো হলো: মানসিক চাপ, পরিবর্তণশীল পরিবেশ ও অর্থনৈতিক অনিশ্চয়তা।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, মিডিয়ার দায়িত্ব হল মানুষকে তথ্য জানানো ও মানুষকে শিক্ষিত করে তোলা। তিনি যুব সমাজের মানসিক অস্থিরতা দূরীকরণে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর গুরুত্ব আরোপ করেছেন।
ল্যাব এইড এর ডিরেক্টর পারিশা সামিম বলেছেন, মানসিক স্বাস্থ্য উন্নয়নে ল্যাবএইড, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং ব্রিট এর যৌথ ব্যবস্থাপনায় মানুষিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তিনি কর্মীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন।
ব্রিট-এর প্রতিষ্ঠাতা রাহাতুল আশেকিন বলেছেন, করোনা পরিস্থিতিতে অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন। অনেকে চাকরি হারিয়েছেন অথবা ব্যবসা বন্ধ হয়ে গেছে। আবার ঘরে বন্দি থাকার কারণে অনেকে অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন। এ থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে।
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত






