ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:২৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ নারীনেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।

প্রধানমন্ত্রী মরহুমার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন ধরে নানা রোগে অসুস্থ থাকা আয়েশা খানম রাতে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোর মারা যান তিনি।

৭৪ বছরে মারা যাওয়া আয়েশা খানমের মরদেহ শনিবার সকাল সাড়ে ৮টায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর নেত্রকোনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই নারী নেত্রীকে।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়