আলু-ভুট্টার বাম্পার ফলনে বাড়তি আয় কৃষকের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
লালমনিরহাটে চলতি রবি মৌসুমে একই জমিতে একসঙ্গে ভুট্টা ও আলু চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। একই জমিতে দুই ফসল হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা।
জানা গেছে, লালমনিরহাটের ৩ উপজেলায় সবচেয়ে বেশি ভুট্টা চাষাবাদ হয়। এতে বেশি মুনাফা অর্জন করেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কৃষকেরা একই জমিতে ভুট্টা ও আলু চাষ করেন।
আলুর চারা বড় হলে একই ক্ষেতের মধ্যে ফাঁকা জায়গায় ভুট্টার বীজ বপন করেন। একই সেচ, সার ও কীটনাশকে পরিপক্ব হয়ে ওঠে আলু ও ভুট্টা। এরই মধ্যে আলু ক্ষেত থেকে সংগ্রহ করে বাজারজাত শুরু করেছেন। আলু উঠে গেলে একক ফসল হিসেবে বড় হবে ভুট্টা গাছ। আলুর বীজ বপনে ৪০ দিনের মধ্যে পরিপক্ব হয়। অপরদিকে ভুট্টা উঠতে সময় লাগে প্রায় ৬ মাস।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর লালমনিরহাট জেলায় ৩৩ হাজার ৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গত বছরের তুলনায় ১৫০ হেক্টর বেড়েছে। রবি মৌসুমে এ বছর আলুর চাষাবাদ হয়েছে ৭ হাজার ৮০৬ হেক্টর। গত বছরের তুলনায় ১৩০০ হেক্টর জমিতে আলু চাষ বেড়েছে।
কৃষি বিভাগ বলছে, একই জমিতে দুই ফসল চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষক আজিবর রহমান বলেন, ‘কৃষি অফিসের পরামর্শ ছাড়াই প্রতি বছর ৫-৬ শতাংশ জমিতে একই সঙ্গে ভুট্টা ও আলু আবাদ করি। প্রতি বছরের ন্যায় এবারও আলুর ভালো ফলন হয়েছে। আশা করি প্রতি বিঘায় ভুট্টা ৩০-৩৫ মণ পাওয়ার আশা আছে।’
ভুট্টা চাষি সিরাজুল ইসলাম বলেন, ‘এ বছরও একই জমিতে আলু আর ভুট্টা চাষ করেছি। এ বছর আলুর দাম খুবই কম। আলুর দাম কম হলেও ফলন ভালো হয়েছে।’
হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, ‘উপজেলায় বেশিরভাগ জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে আলু চাষাবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। এক জমিতে দুই ফসল বা তিন ফসল করার জন্য কৃষকদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে।’
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার




