আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হওয়া বাংলাদেশ নারী দল আগামীকাল গ্রুপ-১এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানার দলকে। হেরে গেলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের।
কেপ টাউন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে ম্যাচ হেরে বিশ^কাপ শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ১২৯ রান তুলে জয়ের স্বাদ পায় শ্রীলংকা।
দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। নিগারের ৫০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাাদেশ। জয়ের জন্য ১০৮ রানের টার্গেট ১০ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া।
টানা দুই হারের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার, ‘আমাদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। প্রথম দুই ম্যাচ হারের কারনে তাদের হতাশ হওয়ারই কথা। তারপরও বলবো, আমরা হাল ছাড়ছি না আপনারাও হাল ছাড়বেন না। দল হিসেবে যদি পারফর্ম করতে পারি, তাহলে আমরা পরের ম্যাচে ভালো করতে পারি।’
গ্রুপ-১এ প্রথম ২ ম্যাচেই জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহে আছে অস্ট্রেলিয়া-শ্রীলংকার। সমানসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২ পয়েন্ট ও বাংলাদেশ-নিউজিল্যান্ড এখনও জয়হীন।
আগামী ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





